দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে অবৈধভাবে বসবাসকারী বেশ কয়েকজন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের (Frontex) একটি বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ইউরোপে অবৈধ প্রবেশ ও বেআইনিভাবে অবস্থানের বিষয়ে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হচ্ছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়ম মেনে বৈধ অভিবাসনের পক্ষে অবস্থান বজায় রেখেছে।
বৈধ ভিসা ছাড়া মানব পাচারকারী, দালাল বা ব্রোকারকে অর্থ দিয়ে ইতালি কিংবা ইউরোপের অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা সম্পূর্ণ বেআইনি বলে সতর্ক করেছে দূতাবাস।
বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদে বা প্রযোজ্য বিধি অনুযায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
অবৈধ পথে ইউরোপে যেতে গিয়ে জীবন ও অর্থহানির ঝুঁকি এড়াতে দালাল চক্রের প্রলোভনে না পড়ার আহ্বান জানিয়েছে ইতালি দূতাবাস। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনসম্মত উপায়ে ইউরোপে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যে আই